UP Shocker: বিয়ের পাঁচ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে টাকা ও গয়না চুরি করে পালাল নতুন বউ
ইতিমধ্যেই ওই তরুণীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
নয়াদিল্লিঃ বিয়ের(Wedding) পাঁচদিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে গয়না ও নগদ টাকা চুরি করার অভিযোগ উঠল নতুন বউয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের(Uttar Pradesh) গোন্ডার বাসোলি গ্রামে।জানা গিয়েছে, সদ্য বিয়ে করা শ্বশুরবাড়িতে আসেন ওই তরুণী। চুরির আগের দিন রাতে নিজের হাতে চা করেও খাওয়ান শ্বশুরবাড়ির সদস্যদের। পরের দিন সকালে উঠে তাঁর শ্বশুর-শাশুড়ি দেখেন ঘর থেকে নগদ সাড়ে ৩ লক্ষ টাকা ও সোনার গয়না উধাও। সকাল হতেই ওই বাড়ি থেকে পালিয়ে যান তরুণী। এরপরই পুলিশের দ্বারস্থ হন তাঁরা। ইতিমধ্যেই ওই তরুণীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বিয়ের পাঁচ দিনের মাথায় শ্বশুরবাড়ি থেকে টাকা ও গয়না চুরি করে পালাল নতুন বউ
Days After Wedding, Bride Robs In-Laws, Steals Jewellery, Cash Worth Lakhs https://t.co/eS4GsCmUY8 pic.twitter.com/lpE3e0swg5
— NDTV News feed (@ndtvfeed) March 5, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 05, 2025 12:09 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

