Cyclone Michaung: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত চেন্নাইতে মৃত্যু ৫ জনের, দেখুন ভিডিয়ো

Cyclone Michaung: ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বিপর্যস্ত চেন্নাইতে মৃত্যু ৫ জনের, দেখুন ভিডিয়ো
Cyclone Michaung Lashes Chennai (Photo Credit: ANI/Twitter)

ঘূর্ণিঝড় (Cyclone) মিগজাউমের (Michaung) প্রভাবে বিপর্যস্ত চেন্নাই। ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইতে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি এবং সেই সঙ্গে দমকা হাওয়া। চেন্নাইতে (Chennai) বিপর্যয়ের জেরে ইতিমধ্যেই ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে। যার মধ্যে কারও মৃত্যু গাছ উপড়ে পড়ে হয় আবার কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। ফলে মিগজাউমের প্রভাবে চেন্নাই জুড়ে এখনও পর্যন্ত পরপর ৫ জনের মৃত্যু হয় বলে পুলিশের তরফে জানানো হয়। অন্যদিকে রয়াপেট্টা এলাকার পুলিশ এক বৃদ্ধাকে উদ্ধার করে অসুস্থ অবস্থায় সোমবার উদ্ধার করে জলের মধ্যে থেকে। রয়াপেট্টার পুলিশ ওই অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করে। প্রায় বুক সমান জলের মধ্যে দিয়ে ওই বৃদ্ধাকে উদ্ধার করে তাঁকে চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে পৌঁছয়।

আরও পড়ুন: Cyclone Michaung: ঘূর্ণিঝড়ের প্রভাবে ভয়াবহ বৃষ্টি, বুক সমান জল ঠেলে অসুস্থ বৃদ্ধাকে উদ্ধার পুলিশের,দেখুন

দেখুন কী জানাল চেন্নাই পুলিশ...

এক নাগাড়ে বৃষ্টির জেরে জলে ভাসছে চেন্নাই...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 04, 2023 06:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).