Cyclone Dana: ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলে পড়তে পারে ঘূর্ণিঝড় ডানার মারাত্মক প্রভাব, প্রস্তুতি শুরু ভারতীয় নৌবাহিনীর
ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণিঝড় ডানার মারাত্মক প্রভাবের আশঙ্কায় নিজেদের প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় নৌবাহিনী। মানবিক সহায়তা এবং দুর্যোগ ত্রাণ (HADR operations) অপারেশন পরিচালনা করার জন্য সকাল থেকেই উপকূলীয় অঞ্চলগুলিতে প্রস্তুতি নিচ্ছে তাঁরা।
ইস্টার্ন নেভাল কমান্ড এর তরফে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে নেভাল অফিসার-ইন-চার্জ (NOIC)-এর সঙ্গে সমন্বয় স্থাপন করে আসন্ন ব্যাপক বিপর্যয় রোধে তাঁরা তাঁদের মেকানিজমগুলিকে সক্রিয় করেছে। এছাড়া নেভাল কমান্ডের তরফে বেস ভিকচুয়ালিং ইয়ার্ড (Base Victualling Yard), মেটেরিয়াল অর্গানাইজেশন এবং নৌ হাসপাতাল আইএনএইচএস কল্যাণীর (INHS Kalyani) মতো ইউনিটগুলির সঙ্গে নিবিড়ভাবে কাজ করে চলেছে। ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে যদি রাজ্য প্রশাসনের তরফ থেকে সাহায্য চাওয়া হয় তবে প্রয়োজনীয় সরবরাহ এবং চিকিত্সা সহায়তা প্রদান করতে তাঁরা প্রস্তুত।
In anticipation of the severe impact of Cyclone Dana along the coast of Odisha and West Bengal, the Indian Navy is preparing to conduct Humanitarian Assistance and Disaster Relief (HADR) operations.
Eastern Naval Command, in coordination with Naval Officers-in-Charge (NOIC) in… pic.twitter.com/If5gucvSnw
— ANI (@ANI) October 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 24, 2024 12:48 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

