Cyclone Dana: ভদ্রকের ধামরা বন্দরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ডানা, স্থানীয়দের জরুরী ভিত্তিতে আনা হচ্ছে আশ্রয়কেন্দ্রে (দেখুন ভিডিও)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার রাতেই ওড়িশার ধামরা বন্দর ও ভিতরকণিকার মাঝে ল্যান্ডফল হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ের। ইতিমধ্য়েই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে ওড়িশায়।
আজ প্রবল ঘূর্ণিঝড় হিসেবে উপকূলে আছড়ে পড়বে ‘ডানা’ (Cyclone Dana)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার রাতেই ওড়িশার ধামরা বন্দর ও ভিতরকণিকার মাঝে ল্যান্ডফল হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ের। ইতিমধ্য়েই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে দিয়েছে ওড়িশায়। সকাল থেকেই ভদ্রকের ধামরায় (Dhamra) শুরু হয়েছে ঝড়বৃষ্টি। ধামরা বন্দরের সিইও (Dhamra port) দেবেন্দ্র ঠাক্কর জানিয়েছেন, ভারতীয় মৌসম ভবনের তরফে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে ধামরা বন্দরের উপর দিয়ে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড়ের। সেইমতো নেওয়া হয়েছে প্রস্তুতি। ইতিমধ্যে বন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। হাতে যতটুকু সময় আছে তারই মধ্যে ওড়িশার ভদ্রকের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে (cyclone shelter in Odisha's Bhadrak) লোকজনকে আনা হচ্ছে।
ধামরা বন্দরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ডানা, আশ্রয়কেন্দ্রে আনা হচ্ছে স্থানীয়দের
#WATCH | Odisha | #CycloneDana | People are being brought to cyclone shelter in Odisha's Bhadrak ahead of Cyclone Dana's landfall.
Cyclone Dana is expected to make landfall on October 25, tomorrow, at Dhamra port. pic.twitter.com/gW4G6pLM9K
— ANI (@ANI) October 24, 2024
কী বললেন ধামরা বন্দরের সিই ও
#WATCH | Odisha: On #CycloneDana, Devendra Thakkar, CEO, Dhamra Port says, " As per the IMD prediction, cyclone Dana will make a landfall from above Dhamra port...Dhamra port has made a good SOP to face cyclone. Cyclone will hit the port on 25th October and we have already… pic.twitter.com/yaoz2dt5QZ— ANI (@ANI) October 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 24, 2024 08:51 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

