Cyclone Dana: ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেও বৃষ্টি থেকে রেহাই নেই, ওড়িশার ৬ জেলায় এখনও বন্ধ স্কুল

ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেও এখনই বৃষ্টি থেকে রেহাই নেই ওড়িশাবাসীর। আবহাওয়া দফতরের তরফে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের জারি করা হয়েছে।

Cyclone Dana: ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেও বৃষ্টি থেকে রেহাই নেই, ওড়িশার ৬ জেলায় এখনও বন্ধ স্কুল
Rain (Photo Credits: X)

শক্তি হারিয়ে দুর্বল হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় ডানা (Cyclone Dana)। তবে ওড়িশার উপকূল অঞ্চলে নিম্নচাপের আকারে এখনও তা বিরাজ করছে। যার প্রভাবে এখনও বৃষ্টি হচ্ছে সে রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে। ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলেও এখনই বৃষ্টি থেকে রেহাই নেই ওড়িশাবাসীর। আবহাওয়া দফতরের তরফে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের জারি করা হয়েছে। সেই সঙ্গে বইবে দমকা হাওয়া। ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়ার আগে আগাম সতর্কতা হিসাবে ওড়িশার সকল স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি থাকায় ওড়িশার ছয় জেলায় (বালাসোর, ভদ্রক, জজপুর, ময়ূরভঞ্জ, কেন্দ্রপদ এবং কেওনঝাড়) এখনও স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে পরিবর্তী সিদ্ধান্ত গ্রহণ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে ওই ছয় জেলার স্কুল।

ওড়িশায় জারি বৃষ্টি... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).