Cyclone Dana: সর্বশক্তি নিয়ে ওড়িশায় ঝাঁপিয়ে পড়ল ঘূর্ণিঝড় ডানা, ঝোড়ো হাওয়ায় মধ্যরাত থেকেই ধামরায় শুরু তাণ্ডব (দেখুন ভিডিও)

ওড়িশার উপকূলীয় জেলা ভদ্রক, কেন্দ্রপাড়া, বালাসোর এবং নিকটবর্তী জগৎসিংহপুর জেলায় ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে ৷ ভারী বৃষ্টিও শুরু হয়েছে ৷ মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ওডিশার ভিতরকণিকা এবং ধামরায় সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ডানা।

Cyclone Dana: সর্বশক্তি নিয়ে ওড়িশায় ঝাঁপিয়ে পড়ল ঘূর্ণিঝড় ডানা, ঝোড়ো হাওয়ায় মধ্যরাত থেকেই ধামরায় শুরু তাণ্ডব (দেখুন ভিডিও)
Cyclone Dana Landfall on dhamra (Photo Credit: X@ANI)

বৃহস্পতিবার রাতেই ওড়িশা উপকূলে আছড়ে পড়ল প্রবল ঘূর্ণিঝড় দানা। মধ্যরাত থেকেই দানার ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়েছে ৷ হাওয়া অফিস থেকে জানানো হয়েছে শুক্রবার সকাল পর্যন্ত চলবে দানার দাপট। ওড়িশার উপকূলীয় জেলা ভদ্রক, কেন্দ্রপাড়া, বালাসোর এবং নিকটবর্তী জগৎসিংহপুর জেলায় ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইছে ৷ ভারী বৃষ্টিও শুরু হয়েছে ৷ মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী ওডিশার ভিতরকণিকা এবং ধামরায় সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ডানা। রাত থেকেই ধামরায় চলছে ডানার দাপট।

ওড়িশার ধামরায় ল্যান্ডফলের ছবি-

ঘূর্ণিঝড় ডানার দাপটে ধামরায় উপরেছে একের পর এক গাছ

 পূর্বাভাস সত্যি করে ভদ্রকের মাটিতে চলছে ঘূর্ণিঝড় ডানার ল্যান্ডফল

দমকা হাওয়া ও প্রবল বর্ষণে ভদ্রকের কামারিয়ায় রাতভর চলল ধ্বংসযজ্ঞ

বনসাবা, ভদ্রক-এ ডানার দাপট

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 25, 2024 07:46 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).