Cyclone Dana: ঘূর্ণিঝড় ডানার হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে জগন্নাথ দেবের ভাস্কর্য গড়লেন শিল্পী সুদর্শন পট্টনায়েক (দেখুন সেই ছবি)
ইতিমধ্যেই ওড়িশার বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের দাপট। ওড়িশার উপকূলে ইতিমধ্যেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে। ফুঁসছে সমুদ্র। হাই অ্যালার্ট জারি রয়েছে ওড়িশার উপকূলবর্তী সব জেলায়।
শক্তি সঞ্চয় করে প্রবল গতিতে ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসছে 'ডানা'। আজ, বৃহস্পতিবারেই আছড়ে পড়বে 'ডানা'।ইতিমধ্যেই ওড়িশার বিভিন্ন জেলায় শুরু হয়েছে ঘূর্ণিঝড়ের দাপট। ওড়িশার উপকূলে ইতিমধ্যেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে। ফুঁসছে সমুদ্র। হাই অ্যালার্ট জারি রয়েছে ওড়িশার উপকূলবর্তী সব জেলায়। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল, ওড়িশার পুরী ও বাংলার সাগরদ্বীপের মাঝে কোনও একটি এলাকায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'ডানা'। কিন্তু হাওয়া অফিসের লেটেস্ট আপডেটে জানা গেছে গতিপথ পরিবর্তন করে ওড়িশার ভিতরকণিকা থেকে ধামরার মধ্যে আছড়ে পড়তে পারে 'ডানা'। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১০০-১১০ কিমি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি।
দুর্যোগের সকালে নিজের শিল্পকর্ম দিয়ে জগন্নাথ দেবের কাছে দেশবাসীর জন্য প্রার্থনা করলেন বালি শিল্পী সুদর্শন পট্টনায়েক।ঘূর্ণিঝড়ের হাত থেকে ওড়িশাবাসীকে সুরক্ষার জন্য ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করেছেন তিনি। দেখুন সেই শিল্পকর্ম-
Sand artist Sudarshan Pattnaik at praying to Lord Jagannath, for everyone’s safety from #CycloneDana. pic.twitter.com/uBEL32jnO6
— All India Radio News (@airnewsalerts) October 24, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

