CV Ananda Bose Meets Amit Shah: বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠক সেরে দিল্লিতে শাহের বাসভবনে রাজ্যপাল, রাজ্যের রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রীকে
রাজ্যপাল পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দেবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। শাহের বাসভবনেই বৈঠকে বসবেন দুজনে।
আরজি কররের ঘটনা নিয়ে বৃহস্পতিবার দুপুরেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) সঙ্গে বৈঠক করেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ বঙ্গ বিজেপির অনেক শীর্ষ নেতৃত্ব। সুকান্ত-দিলীপের সঙ্গে রাজ্যে বৈঠক সেরেই শনিবার সন্ধ্যায় রাজধানীর উদ্দেশ্যে রওনা দেন বাংলার রাজ্যপাল। জানা গিয়েছে, বঙ্গ বিজেপির সঙ্গে বৈঠকের পরেই বোসকে তলব করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আরজি কর-কাণ্ড নিয়ে রাজ্যে যা যা ঘটছে তার বিস্তারিত জানিয়ে সুকান্তরা বৈঠক করেন রাজভবনে। রাষ্ট্রপতি শাসন জারির কথাও রাজ্যপালকে জানিয়েছেন তাঁরা। রাজ্যপাল পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট দেবেন বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। শাহের বাসভবনেই বৈঠকে বসবেন দুজনে।
শাহের বাসভবনে রাজ্যপাল...
#WATCH | Delhi: West Bengal Governor CV Ananda Bose arrives at the residence of Union Home Minister Amit Shah pic.twitter.com/X0BeBcxsD1
— ANI (@ANI) August 30, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 30, 2024 01:18 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

