Mumbai Local Train: লাইনের কাজে বাতিল আড়াই হাজার ট্রেন, আন্ধেরী স্টেশনে যাত্রীদের সুনামি
মুম্বই লোকাল গোটা দুনিয়ায় পরিচিত রেকর্ড ভিড়ের জন্য। গণেশ পুজোর পর দশেরা। ছুটি সেরে জোরকদমে কাজে ফিরেছেন মুম্বইকর-রা।
মুম্বই লোকাল গোটা দুনিয়ায় পরিচিত রেকর্ড ভিড়ের জন্য। গণেশ পুজোর পর দশেরা। ছুটি সেরে জোরকদমে কাজে ফিরেছেন মুম্বইকর-রা। তারই মধ্যে আবার খার থেকে গোরেগাঁও স্টেশনের মধ্য ৯ কিলোমিটার অতিরিক্ত ষষ্ঠ লাইন বসানোর কাজ চলছে।
আর পরিকাঠামোগত কারণে আজ, শুক্রবার থেকে আগামী রবিবার পর্যন্ত এই লাইনে চলাচলকারী আড়াই হাজারেরও বেশী ট্রেন বাতিল করা হয়েছে। আর এই কারণে সাধারণ মানুষরা চরম ভোগান্তিতে। শুক্রবার সকাল থেকে আন্ধেরী স্টেশনে নিত্যযাত্রীদের ভিড়ের সুনামি দেখা গেল। ভিড়ের চাপে পুলিশ, নিরপাত্তরক্ষীদের অসহায় দেখাল।
লোকাল ট্রেনকে বলা হয় মুম্বইয়ের লাইফলাইন। গোটা শহরের যোগাযোগ ব্যবস্থা কার্যত ট্রেনের ওপরেই দাঁড়িয়ে আছে। মুম্বই মেট্রো, মনোরেলে সেভাবে ভিড় হয় না।
দেখুন ছবিতে
Crowds on platforms at Andheri station on Western Railway on Friday morning as many train services were cancelled due to construction of an 9 km additional 6th line between Khar and Goregaon stations. More than 2500 train services will be cancelled totally from October 27 to… pic.twitter.com/O5Cn46YJZm
— The Times Of India (@timesofindia) October 27, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Oct 27, 2023 02:32 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

