Cow Attack: প্রৌঢ়কে রাস্তার উপর ঠেলে ফেলে দিল গরু, শিং দিয়ে গুঁতিয়ে মৃত্যুর মুখে পাঠিয়ে দিল, আতঙ্কের ভিডিয়ো

Cow Attack: প্রৌঢ়কে রাস্তার উপর ঠেলে ফেলে দিল গরু, শিং দিয়ে গুঁতিয়ে মৃত্যুর মুখে পাঠিয়ে দিল, আতঙ্কের ভিডিয়ো
Cow Attack In Bihar (Photo Credit: X/Acreengrab)

বাঘ, সিংহ, চিতা কিংবা কুকুর নয়। এবার গরুর (Cow Attack) হামলা। জনবহুল রাস্তার উপরই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। যেখানে বিহারের (Bihar) বাঁকায় রাস্তার উপর এক প্রৌঢ়ের উপর হামলা চালায় গরু। একটি নয়, পরপর ২, ৩টি গরু একযোগে ওই প্রৌঢ়ের উপর হামলা চালায়। প্রথমে রাস্তায়  চলা ওই গরুর দলটি ওই ব্যক্তিকে ঠেলে ফেলে দেয়। এরপর ওই ব্যক্তিকে শিং দিয়ে গুঁতো দিতে শুরু করে। তারপর আরও ২,৩টি গরু একযোগে হাজির হয়ে ওই ব্যক্তিকে গুঁতোতে শুরু করে।  বাঁকরা থেকে এমনই একটি ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। কীভাবে ওই ব্যক্তির উপর গরুর দলটি হামলা চালাল, সিসিটিভি ফুটেজে তা বন্দি হয়ে যায়। যা দেখে মানুষ আশঙ্কায় কাঁপতে শুরু করেন। পথ চলতি মানুষের উপর যদি গরুও হামলা চালাতে শুরু করে, তাহলে নিরাপত্তা কোথায় বলে প্রশ্ন তোলেন অনেকে।

আরও পড়ুন: Elephant Attack in Uttarakhand: দেরাদুনের কানওয়ার ভান্ডার ক্যাম্পে হাতির তাণ্ডব, গাড়ি উলটে লণ্ডভণ্ড করল চারিদিক, দেখুন

দেখুন প্রৌঢ়ের উপর কীভাবে হামলা চালাল গরু...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 21, 2025 10:44 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).