Cowin Portal Data Leak Case: কোউইনের তথ্য ফাঁসের অভিযোগে বিহার থেকে গ্রেফতার এক, তদন্তে দিল্লি পুলিশের স্পেশাল সেল

গ্রেফতার হওয়া ব্যক্তি ফোনের টেলিগ্রাম অ্যাপে কো উইনের ডেটা রেখেছেন বলে অভিযোগ। জানা গেছে অভিযুক্তের মা বিহারের একজন স্বাস্থ্যকর্মী।

Cowin Portal Data Leak Case: কোউইনের তথ্য ফাঁসের অভিযোগে বিহার থেকে গ্রেফতার এক, তদন্তে দিল্লি পুলিশের স্পেশাল সেল
Cowin App Data Leak Case Photo credit: Twitter@ANI

স্বাস্থ্য মন্ত্রকের অ্যাপ কোউইনের তথ্য ফাঁসের অভিযোগ এসেছিল ১০ দিন আগে। অভিযোগ উঠেছিল যে মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রাম ভারতীয় নাগরিকদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য ভাগ ফাঁস করে দিয়েছে।এবার  সেই ঘটনায় দিল্লি পুলিশের স্পেশাল সেলের  IFSO ইউনিট বিহার থেকে একজনকে গ্রেপ্তার করেছে।  গ্রেফতার হওয়া ব্যক্তি ফোনের টেলিগ্রাম অ্যাপে  কো উইনের  ডেটা রেখেছেন বলে অভিযোগ। জানা গেছে অভিযুক্তের মা বিহারের একজন স্বাস্থ্যকর্মী। কোউইন পোর্টাল ডেটা ফাঁসের ঘটনায় একজন কিশোরকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশের বিশেষ সেল।

স্বাস্থ্য মন্ত্রক তথ্য ফাঁসের  অভিযোগ অস্বীকার করে দাবি করেছে, তথ্যের সুরক্ষায় কোউইন সম্পূর্ণ নিরাপদ।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 22, 2023 10:55 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).