Haryana Assembly Elections: যোগদানের পরেই জুলানা কেন্দ্রের প্রার্থী ভিনেশ ফোগাট, তালিকায় রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামও
বিজেপি পর এবার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। হরিয়ানা বিধানসভা নির্বাচনে ৯০টি আসনের মধ্যে ৩১টি আসনের তালিকা প্রকাশ করেছে হাত শিবির।
বিজেপি পর এবার প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। হরিয়ানা বিধানসভা নির্বাচনে (Haryana Assembly Elections) ৯০টি আসনের মধ্যে ৩১টি আসনের তালিকা প্রকাশ করেছে হাত শিবির। নির্বাচনের কয়েকদিন আগেই কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছেন প্রাক্তন কুস্তিগীর ভিনেশ ফোগাট (Vinesh Phogat) ও বজরং পুনিয়া। আর তার কয়েকঘন্টা পরেই প্রার্থী তালিকায় জায়গা হয়ে গেল ভিনেশের। তিনি দাঁড়িয়েছে জুলানা কেন্দ্র থেকে। যদিও দিনকয়েক ধরেই রাজ্য রাজনীতিতে কানাঘুষো শোনা যাচ্ছিল যে জুলানা থেকে প্রাক্তন কুস্তিগীরকেই প্রার্থী হিসেবে বেছে নিতে পারেন মল্লিকার্জুন খাড়গেরা। অবশেষে সেটাই সত্যি হল। এছাড়া প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডা। তিনি দাঁড়াচ্ছেন গড়ি সাম্পলা-কিলোই কেন্দ্র থেকে।
#HaryanaPolls2024 | Congress releases its first list of candidates for the upcoming Haryana Assembly elections.
Vinesh Phogat to contest from Julana, and Bhupinder Singh Hooda from Garhi Sampla-Kiloi pic.twitter.com/0GJzcEBvla
— ANI (@ANI) September 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 06, 2024 10:47 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

