Commercial LPG Cylinder Price: সস্তা হলো গ্যাস! আজ থেকে দাম কমলো বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের
মাসের শুরুতেই সস্তা হলো গ্যাস, দাম কমলো বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার (Commercial LPG Cylinder Price Cut) এর। শুক্রবার থেকেই এই নতুন দাম কার্যকর হচ্ছে। তবে, ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি। যার ফলে আশাহত হয়েছেন গৃহস্থ উপভোক্তারা। একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। ১৯ কেজির এই বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৩৩ টাকা ৫০ পয়সা করে কমানো হয়েছে। দেশ জুড়েই এর সুবিধা পাবেন বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার গ্রাহকরা। এর ফলে দিল্লিতে এই সিলিন্ডারে দাম কমে ১,৬৩১.৫০ টাকা হচ্ছে।
Commercial LPG Cylinder Price Cut By Rs 33.50; New Rates Effective From Todayhttps://t.co/ZQbY6D0J97 pic.twitter.com/8MxJ8tIHhp
— NDTV (@ndtv) July 31, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 01, 2025 10:15 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

