Howrah Violence: বাংলায় রাম নবমীর হিংসা নিয়ে মমতাকে কাঠগড়ায় তুললেন বিজেপির লকেট

হাওড়ায় রাম নবমীকে কেন্দ্র করে যাবতীয় অশান্তির দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপাল বিজেপি।

Howrah Violence: বাংলায় রাম নবমীর হিংসা নিয়ে মমতাকে কাঠগড়ায় তুললেন বিজেপির লকেট
Photo Credit: ANI Twitter

হাওড়ায় রাম নবমীকে কেন্দ্র করে যাবতীয় অশান্তির দায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর চাপাল বিজেপি। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায় অভিযোগ করে বললেন, " আপনারা সবই জানেন হাওড়ায় রাম নবমীর সময় কী ধরনের হিংসার ঘটনা ঘটেছিল। সেই দিন মমতা বন্দ্য়োপাধ্যায় ধর্নায় বসেছিলেন, মিডিয়ার সব নজর তিনি তাঁর দিকে টেনে নিয়েছিলেন। আর সেই সুযোগে মুসলিমরা হিন্দুদের ওপর আক্রমণ করে।"

এরপর লকেট বলেন, "মমতা তোষণের রাজনীতি করছেন যাতে আসন্ন পঞ্চায়েত নির্বাচন, লোকসভা ভোটের আগে তাঁর মুসলিম ভোটব্যাঙ্ক মজবুত থাকে।"আরও পড়ুন-রিষড়ার অশান্তি নিয়ে কলকাতার রাজপথে বিজেপির প্রতিবাদ

দেখুন টুইট

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 03, 2023 03:56 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).