CJI DY Chandrachud: সোমে আরজি কর মামলায় শুনানি, সপরিবারে রবিতে তিরুমালার মন্দিরে প্রধান বিচারপতি চন্দ্রসূড়

CJI DY Chandrachud: সোমে আরজি কর মামলায় শুনানি, সপরিবারে রবিতে তিরুমালার মন্দিরে প্রধান বিচারপতি চন্দ্রসূড়
CJI DY Chandrachud at Sri Vvenkateswara Swamy Temple (Photo Credits: IANS)

আগামীকাল সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে দুপুর ২টোয় শুনানি হবে চিকিৎসক খুন এবং ধর্ষণের মামলার। চন্দ্রচূড়ের পাশাপাশি বেঞ্চে রয়েছেন বিচারপতি জেবি পাদরিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। তবে তার আগে শনিবার অন্ধ্রপ্রদেশের তিরুপতি সফরে গিয়েছেন প্রধান বিচারপতি। দুদিনের সফরে তিরুপতির একাধিক মন্দির পরিবারের সঙ্গে দর্শন করেন তিনি। রবিবার তিরুপতির তিরুমালা বেঙ্কটেশ্বরস্বামী মন্দিরে গিয়ে পুজো দিলেন। প্রধান বিচারপতিকে স্বাগত জানাতে রবিবার মন্দিরে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্যরা। মন্দির কর্তৃপক্ষের তরফে চিফ জাস্টিসের হাতে বিগ্রহের একটি ছবি এবং প্রসাদ তুলে  দেওয়া হয়েছে।

তিরুমালার বেঙ্কটেশ্বরস্বামী মন্দিরে সপরিবারে ডিওয়াই চন্দ্রচূড়...

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 29, 2024 04:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).