Sitaram Yechury: 'লাল সেলাম' স্লোগানের মাঝেই সীতারামকে শেষ শ্রদ্ধা নিবেদন ভারতের চিনা রাষ্ট্রদূতের
দলীয় কর্মী-সমর্থক, ভক্ত, অনুরাগীরা তো বটেই বিরোধী শীর্ষ নেতৃত্বরাও শ্রদ্ধা জানাতে এসেছিলেন সিপিএমের কেন্দ্রীয় কার্যালয়ে।
শেষ ইচ্ছা রেখে তাঁর দেহ দান করা হবে এমস হাসপাতালে। চিকিৎসা গবেষণায় নিজের দেহ দান করার ইচ্ছা মৃত্যুর আগে প্রকাশ করেছিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। তবে তার আগে আজ শনিবার শেষ শ্রদ্ধা জানাতে দিল্লির গোল মার্কেটে সিপিএমের কেন্দ্রীয় কার্যালয়ে শায়িত রাখা হয়েছিল ইয়েচুরির মরদেহ। দলীয় কর্মী-সমর্থক, ভক্ত, অনুরাগীরা তো বটেই বিরোধী শীর্ষ নেতৃত্বরাও শ্রদ্ধা জানাতে এসেছিলেন সিপিএমের কেন্দ্রীয় কার্যালয়ে। বেলা ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত রাখা হয়েছিল দেহ। সীতারাম ইয়েচুরিকে শেষ শ্রদ্ধা জানাতে এদিন এসেছিলেন ভারতের চিনা রাষ্ট্রদূত জু ফেইহং (Xu Feihong)। বাম নেতার দেহে ফুল ছরিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন জু।
আরও পড়ুনঃ দেহ দানের আগে সীতারাম ইয়েচুরিকে শেষ শ্রদ্ধা, এলেন সনিয়া-শরদরা
সীতারামকে শেষ শ্রদ্ধা...
#WATCH | Chinese Ambassador to India Xu Feihong pays tribute to CPI(M) General Secretary Sitaram Yechury at the party office in Delhi.
Sitaram Yechury passed away on 12th September at AIIMS, New Delhi pic.twitter.com/60PmsjWwxb
— ANI (@ANI) September 14, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 14, 2024 05:17 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

