Chhattisgarh: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নারায়ণপুর সফর বাতিল, রায়পুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী
গতকাল থেকে দুই দিনের ছত্তিশগড় সফরে আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah) সোমবার তাঁর নারায়ণপুরে সফর করার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে বলে জানা গেছে। নারায়ণপুরে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফর বাতিল করা হয়েছে। জানা গেছে, তিনি এদিন রায়পুরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নকশাল বিরোধী অভিযান নিয়ে আলোচনা করবেন। উল্লেখ্য, ছত্তিশগড় সফরের (Chhattisgarh Tour) প্রথম দিনে রবিবার তিনি রায়পুরে ছত্তিশগড় এবং প্রতিবেশী রাজ্যগুলির ডিজিপি এবং এডিজিপি-দের সঙ্গে নকশাল দমন অভিযান নিয়ে একটি পর্যালোচনা বৈঠকে সভাপতিত্ব করেন।
#WATCH | Union Home Minister @AmitShah to interact with security forces' Jawans in Raipur, Chhattisgarh, today.
Union Minister will hold a meeting with the Director General of Police and Additional Director General of Police of Chhattisgarh and neighboring states in Naya Raipur… pic.twitter.com/Da4v5t4ZI8
— DD News (@DDNewslive) June 23, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 23, 2025 01:41 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

