Chhattisgarh Road Accident: ছত্তিশগড়ে হাইওয়েতে গাড়ি ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত একই পরিবারের ১০

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন

Chhattisgarh Road Accident: ছত্তিশগড়ে হাইওয়েতে গাড়ি ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত একই পরিবারের ১০
Car Accident in Chhattisgarh (Photo Credit: ANI/ Twitter)

ভারতের ছত্তিশগড়ের ধামতারি জেলায় বুধবার সন্ধ্যায় একটি বোলেরো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একই পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় বাকীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঁকের জাতীয় সড়কে জগাত্রার কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বলা হচ্ছে, পরিবারটি সোরাম থেকে মারকাটোলা যাচ্ছিল, তখনই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বালোদ জেলার এসপি জিতেন্দ্র কুমার যাদব সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, বালোদ জেলার জগাত্রার কাছে ট্রাক ও গাড়ির সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে এবং এক শিশু গুরুতর আহত হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য রায়পুর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকের চালকের খোঁজে তল্লাশি চলছে।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং দুর্ঘটনায় আহত শিশুকন্যার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 04, 2023 08:27 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).