Chhattisgarh IED Explosion: বিজাপুরে মাওবাদীদের স্থাপন করা IED বিস্ফোরণ ঘটে জখম ৫ জওয়ান

গোপন সূত্রে মাটির তলায় বিস্ফোরকের উপস্থিতর খবর পেয়ে তা খননের অভিযানে যাচ্ছিলেন সিআরপিএফ বাহিনী। জখম হন পাঁচজন জওয়ান।

Chhattisgarh IED Explosion: বিজাপুরে মাওবাদীদের স্থাপন করা IED বিস্ফোরণ ঘটে জখম ৫ জওয়ান
CRPF (Photo Credits: PTI)

ছত্তিশগড় মাওবাদীদের পালটা মার। রবিবার বিজাপুরের মাওবাদীদের স্থাপন করা আইইডি বিস্ফোরণে জখম হলেন পাঁচ জওয়ান। পুলিশ সূত্রে খবর, চিঙ্গেলুর এলাকার সিআরপিএফ ক্যাম্প থেকে নিরাপত্তা কর্মীদের (CRPF) একটি দল বিস্ফোরকের সন্ধান পেয়ে সেখানে যাচ্ছিলেন। গোপন সূত্রে মাটির তলায় বিস্ফোরকের উপস্থিতর খবর পেয়ে তা খননের অভিযানে যাচ্ছিলেন সিআরপিএফ বাহিনী। মাওবাদীদের স্থাপন করা সেই আইইডি-তে (IED) পা পড়তেই ঘটে বিস্ফোরণ। জখম হন পাঁচজন জওয়ান। দ্রুত তাঁদের উদ্ধার করে বিজাপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

IED বিস্ফোরণে জখম ৫ জওয়ান... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Sep 29, 2024 02:52 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).