Cheetah Uday Before Death CCTV Video:কুনো জাতীয় উদ্যানে ফের মৃত্যু চিতার, সামনে এল শেষ মুহুর্তের ছবি (দেখুন ভিডিও)
দৈনিক চেক আপের সময়ে দেখা যায় উদয় নামের চিতাটি ঝিমিয়ে পড়েছে। এরপর তাকে ঘুমের ওষুধ দিয়ে বেলা ১১টার দিকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে চিকিৎসায় সাড়া দেয়নি উদয়। বিকেল ৪টে নাগাদ মৃত্যু হয় উদয়ের।
মধ্যপ্রদেশের (Madhyapradesh) কুনো জাতীয় উদ্যানে ফের মৃত্যু হল উদয় নামের একটি চিতার (cheetah)। রোগে ভুগে রবিবার সকালে মারা যায় চিতাটি। চলতি মাসে এই নিয়ে দ্বিতীয়বার চিতা মৃত্যুর ঘটনা ঘটলো এই জাতীয় উদ্যানে।এই বছরের শুরুর দিকে ফেব্রুয়ারি মাসে আফ্রিকা থেকে মোট ১২টি চিতা শাবক আনা হয়। তাদের মধ্যেই ছিল উদয় (Uday) নামের এই মৃত চিতা শাবকটি। দৈনিক চেক আপের সময়ে দেখা যায় উদয় নামের চিতাটি ঝিমিয়ে পড়েছে। এরপর তাকে ঘুমের ওষুধ দিয়ে বেলা ১১টার দিকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তবে চিকিৎসায় সাড়া দেয়নি উদয়। বিকেল ৪টে নাগাদ মৃত্যু হয় উদয়ের।
উদয়ের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। বন দফতরের মতে ময়নাতদন্ত শেষ না হলে এই চিতাটির মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে না। মৃত্যুর ঠিক আগের মুহুর্তের ছবি বন্দী হয়েছে সিসিটিভি ক্যামেরায়। দেখুন সেই ছবি-
श्योपुर। ऐसे लड़खड़ाकर गिरा दक्षिण अफ्रीका से लाया उदय चीता और मर गया।#Kuno_National_Park pic.twitter.com/07afXNfgJC
— NaiDunia (@Nai_Dunia) April 24, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Apr 25, 2023 10:33 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

