Bus Accident:উল্টে গেল স্কুলবাস, আহত ১২ পড়ুয়া, দেখুন ভিডিয়ো
হ্যান্ডব্রেক দিতে ভুলে গিয়েছিলেন চালক, এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান। আসলে গাফিলতি কার তা খতিয়ে দেখা হচ্ছে।
নয়াদিল্লিঃ পড়ুয়াদের নিয়ে স্কুলের পথে যাচ্ছিল স্কুলবাস। মাঝপথে বিপত্তি। রাস্তার মাঝে উল্টে গেল পড়ুয়া বোঝাই স্কুলবাস (School Bus)। ঘটনায় গুরুতর জখম হয়েছে ১২ পড়ুয়া। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের (Hyderabad) মেলারদেবপল্লী থানার অন্তর্গত কাটাদানে। জানা গিয়েছে আচমকাই সামনের দিকে এগোতে থাকে স্কুলবাসটি। সামনে থাকা একটি গাড়িতে (Car) ধাক্কা মেরে উল্টে যায় সেটি। সেই সময় বাসের ভিতরে ছিল কমপক্ষে ৩০ জন পড়ুয়া। তাদের মধ্যে ১২ জন গুরুতর হয়েছে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হ্যান্ডব্রেক দিতে ভুলে গিয়েছিলেন চালক, এমনটাই প্রাথমিক তদন্তে অনুমান। আসলে গাফিলতি কার তা খতিয়ে দেখা হচ্ছে।
দেখুন ভিডিয়ো
Around 12 students were injured in a #SchoolBusAccident, in Katedan under #Mailardevpally ps limits in #Hyderabad today.
The parked #SchoolBus was rolled off in reverse and #overturned after hitting a car, while students were boarding the School Bus, suspects the driver forgot… pic.twitter.com/A4pKVOFYVK
— Surya Reddy (@jsuryareddy) August 6, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 07, 2024 09:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

