Building Collapse Video: ঠায় ১০০ বছর দাঁড়িয়ে থেকে চূড়ান্ত অবক্ষয়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, দেখুন আঁতকে ওঠা ভিডিয়ো

Building Collapse Video: ঠায় ১০০ বছর দাঁড়িয়ে থেকে চূড়ান্ত অবক্ষয়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, দেখুন আঁতকে ওঠা ভিডিয়ো
Building Collapse Video (Photo Credit: X/Screengrab)

পুরনো বাড়ি ভেঙে পড়ল (Building Collapse)। ১০০ বছরের বেশি সময় ধরে যে বাড়িটি ঠায় দাঁড়িয়েছিল, সটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। বাড়িটি যখন ভেঙে পড়ে, তার কয়েক মুহূর্ত আগে সেখান থেকে একের পর একজন রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ করে বাড়িটি ভেঙে পড়তেই, সেখানে কোনও পথচারী না থাকলেও, প্রাণ ভয়ে দৌঁড়ে পালিয়ে যায় একটি কুকুর। ভাঙা বাড়ির হুড়মুড়িয়ে নীচে পড়ার ঘটনা থেকে কুকুরটি রক্ষা পেলেও, সেখানে দাঁড় করানো একের পর এক বাইকে ভেঙে যেতে দেখা যায়। তবে যে পথচারীরা কয়েক মুহূর্ত আগে ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তাঁদের কোনও প্রাণহানি হয়নি বলেই ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যায়। উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদের বাড়ি ভাঙার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। সেই সঙ্গে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

দেখুন ফিরোজ়াবাদে কীভাবে ভেঙে পড়ল বাড়ি...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Aug 17, 2511 05:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).