‘No Mutton No Marriage’: পাঠার মাংস না হলে বিয়ে না করার হুমকি বরের, রাগে বিয়ে বাতিল করলেন কনেই

সূত্র অনুসারে জানা গেছে বরযাত্রীদের জন্য পাঁঠার মাংস কম পড়ে যাওয়ায় সেই নিয়ে কনের বাবাকে অপমান করে বরের আত্মীয়রা। এই ঘটনা কানে আসতেই বিয়ে না করার সিদ্ধান্ত নেন কনে।

‘No Mutton No Marriage’: পাঠার মাংস না হলে বিয়ে না করার হুমকি বরের, রাগে বিয়ে বাতিল করলেন কনেই
Representative Image (File Image)

বিয়ে করতে এসে খালি হাতে ফিরে যেতে হল বরকে। উদ্ভট ঘটনাটি ঘটেছে সম্বলপুর জেলার ধামা এলাকায়।  জানা গেছে সেখানেই কনের বাড়ি এবং বর সম্বলপুরের বাসিন্দা।সূত্র অনুসারে জানা গেছে বরযাত্রীদের জন্য পাঁঠার মাংস কম পড়ে যাওয়ায় সেই নিয়ে কনের বাবাকে অপমান করে বরের আত্মীয়রা। এই ঘটনা কানে আসতেই বিয়ে না করার সিদ্ধান্ত নেন কনে।

জাতীয় ব্যাঙ্কে কর্মরত বর বিশাল পরিমান বরযাত্রী নিয়ে সম্বলপুরের অন্তপলিতে কনের বাড়িতে পৌঁছেছিলেন। কিন্তু খাবার পরিবেশনের সময় সাত আটজনের পাতে মাংস কম পড়ে। তখন অনেকটা রাত হয়ে যাওয়ায় কনের পরিবার সেই সময়ে মাটনের ব্যবস্থা করতে পারেনি। এরপরেই বরযাত্রীরা সমস্যা তৈরি করে। তাদের এই আচরণে বিরক্ত হয়ে বিয়ে না করার সিদ্ধান্ত নেন কনে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 14, 2023 03:50 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).