BREAKING:কেরালা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ বিধানসভার উপনির্বাচন স্থগিত, ১৩ র বদলে হবে ২০ নভেম্বর- জানাল নির্বাচন কমিশন

BREAKING:কেরালা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ বিধানসভার উপনির্বাচন স্থগিত, ১৩ র বদলে হবে ২০ নভেম্বর- জানাল নির্বাচন কমিশন
Election commission of India (Photo Credits: X)

ঝাড়খণ্ডের পাশাপাশি ১৩ নভেম্বর কেরালা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে উপনির্বাচনের ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু নানা উৎসবের কারণে নির্বাচন কমিশন সেই উপ- নির্বাচনের তারিখ বদল করেছে। জানা গেছে ১৩ তারিখের বদলে ২০ নভেম্বর এই রাজ্যগুলিতে ভোট হবে।কংগ্রেস এবং বিজেপি সহ অনেক দল নির্বাচন কমিশনকে ১৩ নভেম্বর অনুষ্ঠিত হওয়া ভোট স্থগিত করার জন্য অনুরোধ করেছিল। সেই আবেদন গ্রহণ করে নির্বাচন কমিশন তারিখ বদল করেছে বলে জানিয়েছে।

নির্বাচনের তারিখ পরিবর্তনের বিষয়ে, নির্বাচন কমিশন বলেছে যে ১৩ নভেম্বর পাঞ্জাবের কেরলের পালাক্কাদ, ডেরা বাবা নানক, ছাব্বেওয়াল, গিদ্দেরবাহা এবং বার্নালা বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা ছিল। এছাড়াও উত্তরপ্রদেশের মীরাপুর, কুন্দারকি, গাজিয়াবাদ, খয়ের, কারহাল, শিশামাউ, ফুলপুর, কাটহারি এবং মাজওয়ান বিধানসভা আসনের উপনির্বাচনও ১৩ তারিখ হওয়ার কথা ছিল। এই সবকটি কেন্দ্রেই ১৩-র পরিবর্তে ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে। শুধুমাত্র মহারাষ্ট্রের নান্দেদ লোকসভা আসন এবং উত্তরাখণ্ডের কেদারনাথ বিধানসভা আসনের উপনির্বাচন ১৩ নভেম্বর অনুষ্ঠিত হবে।বিভিন্ন উৎসবের কারণেই রাজ্যগুলিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকেও নোটিশ দেওয়া হয়েছে।

 

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).