Rahul Gandhi: পটনায় গিয়ে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মঞ্চে রাহুল গান্ধী
ফের মাঠে নেমে রাজনীতিতে রাহুল গান্ধী। দিল্লিতে ভোট মিটলেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে পটনায় গিয়ে বিপিএসসি আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা।
ফের মাঠে নেমে রাজনীতিতে রাহুল গান্ধী (Rahul Gandhi)। দিল্লিতে ভোট মিটলেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে পটনায় গিয়ে বিপিএসসি আন্দোলনকারীদের পাশে দাঁড়ালেন লোকসভার বিরোধী দলনেতা। বিহারের রাজধানীর গারদানিবাগ ধর্ণাস্থলে গিয়ে প্রতিবাদরত ছাত্রদের সঙ্গে কথা বলে, তাদের পাশে থাকার বার্তা দিলেন। কয়েক মাস আগে পটনার রাস্তায় বিপিএসসির আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিহার পুলিশের নির্মম লাঠিচার্জ দেখে আঁতকে উঠেছিল দেশ। নীতীশ কুমারের NDA সরকারের আমলে পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) পরীক্ষায় প্রশ্নফাঁস ও কারচুপির অভিযোগে তোলপাড় হয়। প্রশ্নফাঁস সহ নানা অনিয়মের দাবিতে ফের পরীক্ষার দাবিতে এখনও আন্দোলন চালাচ্ছেন বিপিএসসি আন্দোলনকারীরা।
এই ইস্যুতে নরেন্দ্র মোদী তীব্র কটাক্ষ করে রাহুল বললেন, " মোদীজি বলেন বিহারে ডবল ইঞ্জন সরকার চলছে। কিন্তু এই খারাপ হয়ে যাওয়া ইঞ্জিন যে গরীব পরিশ্রমী ছাত্রদের স্বপ্নকে চুরমার করে দিচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এটা দেশের যুবশক্তির প্রতি অন্যায়। এখানে প্রশ্নফাঁস বা রিগিং ছাড়া কোনও সরকারী চাকরীর নিয়োগ সম্পূর্ণ হয় না।
দেখুন কী বললেন রাহুল গান্ধী
पटना में गर्दनीबाग धरनास्थल जाकर आंदोलन कर रहे छात्रों से मुलाक़ात की। उन्होंने बताया कि किस तरह BPSC अन्याय कर रही है और बिहार सरकार लाठी डंडे की चोट दे रही है।
मोदी जी कहते हैं कि बिहार में डबल इंजन वाली सरकार है। लेकिन फेल हो चुके इस इंजन से ग़रीब मेहनती छात्रों के सपनों को… pic.twitter.com/hm8y8W6lZS
— Rahul Gandhi (@RahulGandhi) January 18, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 18, 2025 08:54 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

