Bomb Threat On Indigo Flight: দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক, যাত্রীদের সকলে নিরাপদে জানাল কর্তৃপক্ষ (দেখুন ভিডিও)

দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো বিমান ৬ই২২১১-এ বোমা আছে বলে খবর পাওয়া যায়। খবর সামনে আসতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায়।

Bomb Threat On Indigo Flight: দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক, যাত্রীদের সকলে নিরাপদে জানাল কর্তৃপক্ষ (দেখুন ভিডিও)
Bomb Threat on Indigo Flight Photo Credit: Twitter@ANI

সাত সকালে বোমাতঙ্ক ইন্ডিগো-র বিমানে। দিল্লি থেকে বারাণসীগামী ইন্ডিগো বিমান ৬ই২২১১( IndiGo Flight 6E2211)-এ বোমা আছে বলে খবর পাওয়া যায়। খবর সামনে আসতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যায়। এরপর বিমান কর্তৃপক্ষ জরুরি দরজা (emergency door) দিয়ে যাত্রীদের বিমান থেকে বের করে আনে। এখনও অবধি যা খবর তাতে সকল যাত্রী সুস্থ ও নিরাপদে আছেন।

পাইলট সহ বিমানকর্মী ও যাত্রীদের নিরাপদের সরিয়ে বিমানটিকে আলাদা করে পরীক্ষার জন্য একটি ফাঁকা স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এভিয়েশন সিকিউরিটি এবং একটি বোমা নিষ্ক্রিয়কারী দল (a bomb disposal team ) বর্তমানে ঘটনাস্থলে রয়েছে। তাঁরা বিমানটিকে খতিয়ে দেখছে ।  দেখুন সেই ভিডিও ((ভাইরাল ভিডিওটি এভিয়েশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে)

#WATCH | Passengers of the IndiGo flight 6E2211 operating from Delhi to Varanasi were evacuated through the emergency door after a bomb threat was reported on the flight. All passengers are safe, flight is being inspected.

ইন্ডিগো বিমানে বোমার খবর আসতেই কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন  দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে ও  বাইরে থাকা যাত্রীরা। তবে সকলকে আশ্বস্ত করা হয়েছে। যে বিমানটিতে বোমার খবর এসেছিল সেটিকে পরীক্ষা করা হচ্ছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on May 28, 2024 08:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).