Bomb Threat In School: দিল্লির পুষ্প বিহারের অমৃতা স্কুলে হঠাৎই বোমাতঙ্ক, ঘটনাস্থলে দিল্লি পুলিশ
আজ সকালে আচমকা স্কুল কর্তৃপক্ষের কাছে একটি উড়ো ইমেল আসে। সেই ইমেলেই জানানো হয়, স্কুল চত্বরে বোম রয়েছে।
দিল্লির পুষ্প বিহারের অমৃতা স্কুলে হঠাৎই বোমাতঙ্ক (Bomb Threat)। আজ সকালে আচমকা স্কুল কর্তৃপক্ষের কাছে একটি উড়ো ইমেল আসে। সেই ইমেলেই জানানো হয়, স্কুল চত্বরে বোম রয়েছে। এই বার্তা পাওয়ার পরই স্কুল জুড়ে হইচই শুরু হয়ে পড়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। ডাকা হয় বোম্ব স্কোয়াডকেও। দিল্লি পুলিশ সূত্রে জানিয়েছে তদন্ত চলছে।
Pushp Vihar's Amrita School gets bomb threat via e-mail; Delhi police and other teams are present at the spot. Investigation underway: Delhi police
— ANI (@ANI) May 16, 2023
দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার চন্দন চৌধুরী জানিয়েছেন বোম্ব ডিসপোজাল টিম এর মাধ্যমে স্কুলটির পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে এবং সেখান থেকে কিছুই পাওয়া যায়নি।
#UPDATE | The school has been thoroughly checked through BDT (Bomb Disposal Team) and nothing has been found: Chandan Chowdhary, Deputy Commissioner of Police, South Delhi
(file pic) pic.twitter.com/ExsGXA5NmM
— ANI (@ANI) May 16, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 16, 2023 09:49 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

