Bomb Threat At Patna Airport: গভীর রাতে পাটনা বিমানবন্দরে বোমা হামলার হুমকি, রাতভর তল্লাশি, বাড়ানো হল নিরাপত্তা

বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি বার্তা এসেছিল। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে। গভীর রাত পর্যন্ত তদন্ত অব্যাহত ছিল।

Bomb Threat At Patna Airport: গভীর রাতে পাটনা বিমানবন্দরে বোমা হামলার হুমকি, রাতভর তল্লাশি, বাড়ানো হল নিরাপত্তা
Patna Airport (Photo Credits: X)

বিহারের (Bihar) পাটনা বিমানবন্দর (Patna Airport) বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। মঙ্গলবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে বোমা হামলার হুমকি ইমেলের বিষয়টি প্রকাশ করা হয়েছে। পুলিশ এবং বোম্ব স্কোয়াড বিমানবন্দর তন্নতন্ন করে তল্লাশি চালায়। তবে বিস্ফোরক কোন কিছুই উদ্ধার হয়নি। পুলিশের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, সোমবার রাতে পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দরে (Jay Prakash Narayan International Airport) বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি বার্তা এসেছিল। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে। গভীর রাত পর্যন্ত তদন্ত অব্যাহত ছিল। কিন্তু কোন কিছুই মেলেনি। ইমেলটি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। যদিও কোনরকম ঝুঁকি নিতে প্রস্তুত নয় বিমানবন্দর কর্তৃপক্ষ। একটি উচ্চ-স্তরের বৈঠক ডাকা হয় এবং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

পাটনা বিমানবন্দরে বোমা হামলার হুমকিঃ

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jan 01, 1970 05:30 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).