Bomb Threat:বেঙ্গালুরুর ১৫টি স্কুলে বোমাতঙ্ক, সন্দেহভাজনদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ (দেখুন টুইট)
সূত্রের খবর বেঙ্গালুরুর বাসেশ্বরনগর এবং ইয়েলাহাঙ্কা পুলিশ থানার অন্তর্গত স্কুলগুলিকে হুমকি দেওয়া হয়েছে। আজ সকালে স্কুলের কর্মীরা যখন তাদের ইমেলগুলি অ্যাক্সেস করছিল তখনই তাঁদের কাছে বোম রাখার হুমকি দেওয়া ইমেল গুলি চোখে পরে।
আজ সকালে বেঙ্গালুরুর ১৫ টিরও বেশি নামী স্কুল ভুয়ো ইমেলের মাধ্যমে বোমাতঙ্ক এর মিথ্যা হুমকি পেয়েছে। পুলিশ খবর পেতেই ওই ১৫টি স্কুলে বোম্ব স্কোয়াড মোতায়েন করেছে। সূত্রের খবর বেঙ্গালুরুর বাসেশ্বরনগর এবং ইয়েলাহাঙ্কা পুলিশ থানার অন্তর্গত স্কুলগুলিকে হুমকি দেওয়া হয়েছে। আজ সকালে স্কুলের কর্মীরা যখন তাদের ইমেলগুলি অ্যাক্সেস করছিল তখনই তাঁদের কাছে বোম রাখার হুমকি ভরা ইমেল গুলি চোখে পরে। এরপরই বেঙ্গালুরু শহর পুলিশ এবং বোমা স্কোয়াড দ্রুত স্কুল চত্বরগুলিতে পৌছে যান।এরপর তারা পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন শুরু করেছে। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ স্কুল সংলগ্ন এলাকায় তল্লাশি চালাতে বোমা শনাক্তকারী ইউনিট মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
15 Bengaluru Schools Receive Bomb Threat, CCTV Footage Accessed To Identify Suspects#Bengaluru #bengalurians #bomb #School https://t.co/DMQxBaBvuF
— Oneindia News (@Oneindia) December 1, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Dec 01, 2023 11:31 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

