Bohag Bihu 2024: নববর্ষের আগেই বিহু নাচের তালে শুরু বোহাগ বিহু উদযাপন, দেখুন অসমের ঐতিহ্যবাহী অনুষ্ঠানের ঝলক

অসমীয়া নববর্ষ উপলক্ষে অনেক ধুমধাম করে পালন করা হয় বোহাগ বিহু উৎসব। আগামীকাল থেকে শুরু হচ্ছে অসমে বোহাগ বিহু অনুষ্ঠান।

Bohag Bihu 2024: নববর্ষের আগেই বিহু নাচের তালে শুরু বোহাগ বিহু উদযাপন, দেখুন অসমের ঐতিহ্যবাহী অনুষ্ঠানের ঝলক
Bihag Bihu 2024 (Photo Credits: ANI)

Bohag Bihu 2024:  অসমের একটি জনপ্রিয় উৎসব হল বোহাগ বিহু। অসমীয়া নববর্ষ উপলক্ষে অনেক ধুমধাম করে পালন করা হয় বোহাগ বিহু উৎসব। আগামীকাল থেকে শুরু হচ্ছে অসমে বোহাগ বিহু অনুষ্ঠান। এক সপ্তাহব্যাপী চলবে বিহুর উদযাপন। বোহাগ বিহুর প্রথম দিনে উদযাপিত হয় 'গরু বিহু'। অসমে লোকবিশ্বাস আছে যে, গরু বিহুর দিন শস্যাগারে দাঁড়িয়ে গরু দেখলে সে বছর বন্যা হবে না। গরু বিহুর সকালে গরুর খুর ও শিংয়ে মিষ্টি তেল মাখিয়ে স্নানের জন্য নিকটবর্তী নদী, সৈকত, পুকুরে নিয়ে যাওয়া হয়। সেখানে স্নানের পর গরুদের তাজা হলুদ বাটা, কালো মসুর ডাল ইত্যাদি মাখানো হয়। আগামীকাল থেকে শুরু হওয়া বোহাগ বিহুর জন্যে আজ থেকে অসমে চলছে নাচগান। ঐতিহ্যবাহী পোশাক পরে বিভিন্ন অনুষ্ঠান ও বিহু নৃত্যের মাধ্যমে শুরু হয়েছে বোহাগ বিহুর উদযাপন।

দেখুন... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Apr 13, 2024 11:18 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).