Fire In Mumbai Hotel: ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই মুম্বইয়ের বিখ্যাত হোটেল
পুড়ে গিয়েছে হোটেলের ফ্রিজ, এসি, কম্পিউটার, বার কাউন্টার সহ সবকিছু। এই ঘটনায় মৃত্যু হয়েছে হোটেলে থাকা একটি বিড়ালের।
নয়াদিল্লিঃ মহারাষ্ট্রে(Maharashtra) ভয়াবহ অগ্নিকাণ্ড(Massive Fire)। আগুল লাগল থানের বিলাসবহুল হোটেলে(Hotel)। জানা গিয়েছে, সোমবার সকার ৬.১৫ নাগাদ আগুন লাগে থানের উপবন লেকের বিখ্যাত 'বোম্বে ডাক হোটেল'-এ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় থানে মিউনিসিপাল কর্পোরেশনের বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল। প্রায় ২ থেকে ৩ ঘণ্টা ধরে চলে আগুন নেভানোর কাজ। এরপর বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকলের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় পুড়ে গিয়েছে হোটেলের একটা বড় অংশ। পুড়ে গিয়েছে হোটেলের ফ্রিজ, এসি, কম্পিউটার, বার কাউন্টার সহ সবকিছু। এই ঘটনায় মৃত্যু হয়েছে হোটেলে থাকা একটি বিড়ালের।
ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই মুম্বইয়ের বিখ্যাত হোটেল
Thane Fire: Blaze Erupts at Bombay Duck Hotel Near Upvan Lake in Maharashtra; Cat Dies of Suffocationhttps://t.co/6DdYS8pE7q#ThaneFire #BombayDuckHotel #Maharashtra #Fire
— LatestLY (@latestly) January 13, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 13, 2025 11:17 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

