Delhi Blast: দিল্লির CRPF স্কুলের সামনে বিস্ফোরণের তদন্তে দুই সন্দেহভাজন ব্যক্তিকে সনাক্ত করল দিল্লি পুলিশ

সিসিটিভি খতিয়ে দেখতে গিয়ে দুজন সন্দেহভাজন ব্যক্তি পুলিশের নজরে এসেছে। বিস্ফোরণে তাঁদের হাত রয়েছে কিনা তা যাচাই করে দেখছে দিল্লি পুলিশ।

Delhi Blast: দিল্লির CRPF স্কুলের সামনে বিস্ফোরণের তদন্তে দুই সন্দেহভাজন ব্যক্তিকে সনাক্ত করল দিল্লি পুলিশ
Delhi Blast (Photo Credis: ANI)

রবিবার সকালে দিল্লিতে (Delhi) আচমকা বিস্ফোরণের খবর। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের স্কুলের (CRPF School) বাইরে বিস্ফোরণের ঘটনায় ছড়িয়েছে তীব্র আতঙ্ক। রবিবার সকালে রাজধানীর রোহিনী জেলার প্রশান্ত বিহার এলাকায় সিআরপিএফ স্কুলের বাইরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সকাল ৭টা ৫০ মিনিট নাগাদ খবর পাওয়া মাত্রই সেখানে দমকল নিয়ে পৌঁছয় দিল্লি পুলিশ (Delhi Police)। ঘিরে ফেলে গোটা এলাকা। ঘটনাস্থলে আনা হয় ফরেন্সিক দল এবং বোমা নিষ্ক্রিয়কারী দল। আনা হয়েছে স্নিফিং ডগ। এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ (CCTV Footage) সংগ্রহ করেছে দিল্লি পুলিশ। সূত্রের খবর, সিসিটিভি খতিয়ে দেখতে গিয়ে দুজন সন্দেহভাজন ব্যক্তি পুলিশের নজরে এসেছে। বিস্ফোরণে তাঁদের হাত রয়েছে কিনা তা যাচাই করে দেখছে দিল্লি পুলিশ।

আরও পড়ুনঃ রবির সকালে দিল্লির সিআরপিএফ স্কুলের বাইরে আচমকা বিস্ফোরণ, এলাকা জুড়ে ছড়িয়েছে দুর্গন্ধ

সিসিটিভি ফুটেজ দুই সন্দেহভাজন ব্যক্তি... 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Oct 20, 2024 05:38 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).