Madhya Pradesh: মধ্যপ্রদেশে দলবদলের রাজনীতিতে ফের ধাক্কা খেল বিজেপি, পদ্ম ছেড়ে দাপুটে ব্রাক্ষণ নেতা কংগ্রেসে
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে স্বস্তিতে নেই বিজেপি সরকার। কমলনাথের নেতৃত্বে কংগ্রেস ক্রমশ চাপ বাড়াচ্ছে শিবরাজ সিং-জ্যোতিরাদিত্য সিন্দিয়াদের বিজেপির ওপর।
মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে স্বস্তিতে নেই বিজেপি সরকার। কমলনাথের নেতৃত্বে কংগ্রেস ক্রমশ চাপ বাড়াচ্ছে শিবরাজ সিং-জ্যোতিরাদিত্য সিন্দিয়াদের বিজেপির ওপর। দলবদলের রাজনীতিতেও এখনও পর্যন্ত সবচেয়ে বড় ফায়দাটা তুলেছে কংগ্রেসই। আবার দলবদলের রাজনীতিতে ফায়দা পেল কংগ্রেস।
স্থানীয় ব্রাহ্মণ নেতা তথা ব্যবসায়ী নীরজ শর্মা বিজেপি ছেড়ে যোগ দিলেন কংগ্রেস। বাসের ব্যবসায়ী তথা ধনী কৃষক নীরজ এদিন হাজারটিরও বেশী গাড়ি নিয়ে তার বাড়ি রাহাতগড় থেকে ভোপালে এসে কংগ্রেসে যোগ দিলেন। এর আগে জ্য়োতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে ২০২০ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়া দাপুটে বিধায়ক গোবিন্দ সিং রাজপুত আবার পুরনো দলে ফিরলেন।
দেখুন টুইট
BJP's Strong Brahmin Leader Switches Over to Congress Ahead of Madhya Pradesh Polls https://t.co/OTmYw8jmye via @TheClarionIndia
— Clarion India (@TheClarionIndia) August 25, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 25, 2023 04:00 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

