Vande Bharat Express: বন্দে ভারতের উদ্বোধনের মাঝে বিপদ, হুড়োহুড়িতে রেললাইনে পড়ে গেলেন বিজেপি বিধায়ক
ইটাওয়া স্টেশনে বন্দে ভারতের উদ্বোধনের সময়ে রেললাইনের মাঝে পড়ে যান বিধায়ক সরিতা ভাদোরিয়া।
দেশের বিভিন্ন প্রান্তে ছুটে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। সোমবার আগ্রা-বেনারসগামী বন্দে ভারতের উদ্বোধন হয়। উত্তরপ্রদেশের ইটাওয়া জংশন থেকে পতাকা উড়িয়ে বন্দে ভারতের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানের জন্যে স্টেশনে জমেছিল ভিড়। হুড়োহুড়ির মাঝে রেললাইনেই পড়ে গেলেন বিজেপির এক বিধায়ক। ইটাওয়া স্টেশনে বন্দে ভারতের উদ্বোধনের সময়ে রেললাইনের মাঝে পড়ে যান বিধায়ক সরিতা ভাদোরিয়া। তড়িঘড়ি সকলে ছুটে এসে তাঁকে তোলেন।
বন্দে ভারতের উদ্বোধন করতে গিয়ে অঘটন...
VIDEO: BJP MLA falls on rail track while flagging off Vande Bharat train in UP
STORY | https://t.co/87u0aYQbk8
STORY:
(Source: Third Party) pic.twitter.com/1bfO8OaliR
— Press Trust of India (@PTI_News) September 17, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Sep 17, 2024 11:53 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

