Yogi Adityanath: ইউপির শহরাঞ্চলের নির্বাচনে বড় জয় বিজেপির, যোগী আদিত্যনাথকে সংবর্ধনা দলের
কর্ণাটক বিধানসভা নির্বাচনে হতাশার মাঝে উত্তরপ্রদেশের শহরাঞ্চলের স্থানীয় ভোটে বড় জয় বিজেপি। যোগী আদিত্যনাথের রাজ্যে ১৭টি পুরসভার ভোটের মধ্যে ১৭টি-তেই জিতল বিজেপি।
কর্ণাটক বিধানসভা নির্বাচনে হতাশার মাঝে উত্তরপ্রদেশের শহরাঞ্চলের স্থানীয় ভোটে (Uttar Pradesh local body polls) বড় জয় বিজেপি। যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যে সম্প্রতি হওয়া ১৭টি পুরসভার ভোটের মধ্যে ১৭টি-তেই জিতল বিজেপি। মিউনিসিপ্যাল কর্পোরেশন ভোটে খাতাই খুলতে পার না সমাজবাদী পার্টি, কংগ্রেস, বিএসপি। ১৯৯টি মিউনিসিপ্যাল কাউন্সিলের মধ্যে বিজেপি জিতল ৯৯টি-তে, ৩৮টি-তে জয় পেল এসপি, ১৮টি বিএসপি, কংগ্রেস জিতল ৪টিতে। আর নগর পঞ্চায়েতের ৫৪৪টি আসনের ৫৪৪টি আসনের মধ্যে বিজেপির দখলে গেল ১৯৩টি, অখিলেশ যাদবের দল জিতল ৮৬টি, মায়াবতীর দল পায় ৪৩টি ও কংগ্রেস জেতে ৬টি-তে।
শহরাঞ্চলের স্থানীয় নির্বাচনে বড় জয়ের পর লখনৌয়ে দলের কার্যলয়ে যান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেখানে তাঁকে সংবর্ধনা দেন দলীয় নেতা, কর্মী, মন্ত্রীরা।
দেখুন ভিডিয়ো
#WATCH | BJP leaders felicitate CM Yogi Adityanath as BJP sweeps urban local body polls in Uttar Pradesh pic.twitter.com/vRhpNEcdZg
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) May 13, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on May 13, 2023 05:23 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

