Pro-Pakistan slogan controversy: কংগ্রেস বিধায়কদের গলায় পাকিস্তান জিন্দাবাদ স্লোগান! গ্রেফতারের দাবি বিজেপির
বিধানসভার (Vidhan Sabha) ভিতরে পাকিস্তানের সমর্থনে স্লোগান দেওয়া নিয়ে এই মুহূর্তে উত্তাল কর্ণাটকের (Karnataka) রাজনীতি। বিজেপির অভিযোগ, কংগ্রেস প্রার্থী সাংসদ সৈয়দ নাসির হুসেনের (Syed Naseer Hussain) সমর্থকেরা অধিবেশন চলাকালিন হঠাৎই পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে দেয়। যদি রাজ্যের শাসক দল এই অভিযোগ খারিজ করে দেয়। তাঁদের বক্তব্য, শুধু কংগ্রেস জিন্দাবাদ এবং সৈয়দ নাসির হুসেনের নাম নিয়েই স্লোগান দেওয়া হচ্ছিল। এই নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে বিজেপির তরফ থেকে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। তবে এই ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা আর অশোক (R Ashoka) অভিযুক্ত বিধায়কদের গ্রেফতারির দাবি জানিয়েছেন।
#WATCH | Bengaluru | Ruckus ensues in Vidhana Soudha as Karnataka BJP MLAs raise slogans against the State Government over an alleged video of pro-Pakistan slogans by the supporters of Congress MP Syed Naseer Hussain.
LoP R Ashoka demands the arrest of the person who allegedly… pic.twitter.com/1CqHs4flwj
— ANI (@ANI) February 29, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 29, 2024 11:16 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

