Bima Sakhi Yojana: ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলাদের ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী মোদী বীমা সখী যোজনা-র সূচনা করবেন নরেন্দ্র মোদী

ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের একটি উদ্যোগ বীমা সখী যোজনা। ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলাদের ক্ষমতায়নের জন্য এই যোজনাটিকে ডিজাইন করা হয়েছে। যারা দশম শ্রেণি পাস তাঁদের আর্থিক সাক্ষরতা এবং বীমা সচেতনতা প্রচারের জন্য প্রথম তিন বছরের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং একটি উপবৃত্তি পাবেন।

Bima Sakhi Yojana: ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলাদের ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী মোদী বীমা সখী যোজনা-র সূচনা  করবেন নরেন্দ্র মোদী

আজ  জীবন বিমা কর্পোরেশনের (LIC) এর অন্তর্গত বীমা সখী যোজনা চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও হরিয়ানার পানিপথে মহারানা প্রতাপ হর্টিকালচারাল ইউনিভার্সিটির মূল ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। ৪৯৫ একর জুড়ে ৭০০ কোটি টাকারও বেশি ব্যয়ে মূল ক্যাম্পাস এবং ছয়টি আঞ্চলিক গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠিত হবে। স্নাতক এবং স্নাতকোত্তর অধ্যয়নের জন্য বিশ্ববিদ্যালয়ে থাকবে কলেজ অফ হর্টিকালচার এবং ১০টি উদ্যানবিদ্যা বিষয়ক শিক্ষার জন্য পাঁচটি স্কুল থাকবে। এছাড়া হর্টিকালচার প্রযুক্তির উন্নয়নের জন্য শস্য বৈচিত্র্য এবং বিশ্বমানের গবেষণার দিকে কাজ করবে এই বিশ্ববিদ্যালয়।

ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের একটি উদ্যোগ বীমা সখী যোজনা। ১৮ থেকে ৭০ বছর বয়সী মহিলাদের ক্ষমতায়নের জন্য এই যোজনাটিকে ডিজাইন করা হয়েছে। যারা দশম শ্রেণি পাস তাঁদের আর্থিক সাক্ষরতা এবং বীমা সচেতনতা প্রচারের জন্য প্রথম তিন বছরের জন্য বিশেষ প্রশিক্ষণ এবং একটি উপবৃত্তি পাবেন। প্রশিক্ষণের পরে, তারা এলআইসি এজেন্ট হিসাবে কাজ করতে পারে এবং স্নাতক বিমা সখীরা এলআইসি-তে ডেভেলপমেন্ট অফিসার পদে বিবেচিত হওয়ার যোগ্যতা অর্জনের সুযোগ পাবে।

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 09, 2024 01:12 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).