Bike Viral Video: বর্ষায় বেহাল রাস্তা, বাইক নিয়ে সোজা গর্তে ঢুকে গেলেন যুবক, ভাইরাল ভিডিয়ো
অনেক কসরতের পর উদ্ধার হয় বাইকটি।
নয়াদিল্লিঃ বর্ষায় (Monsoon) বেহাল দশা রাস্তার (Road) আর সেই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় খোলা গর্তে পড়ে গেলেন যুবক। ভাইরাল হয়েছে এই ঘটনার ভিডিয়ো। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে চণ্ডীগড়ে সেক্টর-৪৮ এলাকার কাছে। স্থানীয় সূত্রে খবর, ভারী বর্ষণের কারণে রাস্তার এই দশা হয়েছে। রাস্তার মাঝেই তৈরি হয়েছে বিশাল বড় গর্ত। আর তাতেই পড়ে যান ওই যুবক। খবর দেওয়া হয় দমকলে। পরে দমকল বাহিনী এসে ওই যুবককে গর্ত থেকে উদ্ধার করে। অনেক কসরতের পর উদ্ধার হয় বাইকটি। সামাজিক মাধ্যম এক্সে তরুণ ভট্ট নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়। মুহূর্তে লক্ষ লক্ষ ভিউস পায় ভিডিয়োটি। এই ভিডিয়োটি শেয়ারও করেন বহু মানুষ। ভিডিয়োর কমেন্টে রাস্তার এই অবস্থা নিয়ে সমালোচনাও হয় বহু।
বর্ষায় বেহাল রাস্তা, বাইক নিয়ে সোজা গর্তে ঢুকে গেলেন যুবক, ভাইরাল ভিডিয়ো
चंडीगढ़ का ये हाल आज तक नहीं हुआ, @INCChandigarh @BJP4Chandigarh
तमाम विभागों में हो रहे भ्रष्टाचार की शिकायतें विजिलेंस सहित प्रशासक और प्रशाशन को हो रही है,,, लेकिन कारवाई किसी पर नहीं!#Chandigarh #citybeautiful #Rain pic.twitter.com/I77zONnnMd
— Varun Bhatt (@journalistbhatt) June 30, 2025
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 01, 2025 03:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

