Bihar: সরকারি স্কুলে মদের ফোয়ারা, অভিযোগ পেতেই পদক্ষেপ

Bihar: সরকারি স্কুলে মদের ফোয়ারা, অভিযোগ পেতেই পদক্ষেপ
Representational Image (Photo Credit: File Photo)

সরকারি স্কুলে মদের (Liquor) ফোয়ারা। এমনই অভিযোগ ওঠে বিহারের (Bihar)  একটি স্কুলের বিরুদ্ধে। দ্বারভাঙার রাজাউন ব্লকের  চিলকাওয়ার গ্রামের একটি স্কুলে মদের আসর বসে বলে অভিযোগ। আবগারি দফতরের কাছে সেই খবর পৌঁছনো মাত্রই তারা তল্লাশি শুরু করে। ওই স্কুলের রান্নাঘরে গিয়ে তল্লাশি চালালে, সেখান থেকে উদ্ধার হয় মদ। স্কুলের দুই শিক্ষক এই আয়োজন করেন বলে অভিযোগ। অভিযুক্ত শিক্ষকরা হলেন বজরঙ্গী দাস এবং অমরেশ কুমার। ওই ২ জনের পাশাপাশি ধনঞ্জয় কুমার, কুমার গৌরব এবং প্রদীপ কুমার নামে আরও ৩ জনকে চিহ্নিত করা হয়। যাঁরা ওই ঘটনার সঙ্গে যুক্ত। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় অভিযোগ। ঘটনার তদন্ত পুলিশ শুরু করেছে বলে খবর।

দেখুন ট্যুইট...

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Dec 26, 2023 03:40 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).