Pune: পুণের উড়ালপুলে প্রকাশ্যে বন্দুক দেখিয়ে বাইকে দুষ্কৃতী, বিস্ফোরক অভিযোগ সাংসদ সুলের

পুণের ওয়ারজে-নাভালে ব্রিজে এক ব্যক্তিকে প্রকাশ্যে বন্দুক হাতে ভয় দেখাতে দেখা গেল। এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Pune: পুণের উড়ালপুলে প্রকাশ্যে বন্দুক দেখিয়ে বাইকে দুষ্কৃতী, বিস্ফোরক অভিযোগ সাংসদ সুলের
Man with Gun Spotted on Pune Bridge in Broad Daylight MP Supriya Sule Shares video. (Photo Credits: X)

মহারাষ্ট্রে আর ক দিন পরেই বিধানসভা নির্বাচন। একেবারে টানটান আবহে ভোটের বিজেপি, শিবসেনা শিন্ডের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলছেন বিরোধী। এরই মধ্যে পুণের ওয়ারজে-নাভালে ব্রিজে এক ব্যক্তিকে প্রকাশ্যে বন্দুক হাতে ভয় দেখাতে দেখা গেল। এই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভাইরাল ভিডিয়ো নিয়ে এনসিপি (শরদ পাওয়ার) সাংসদ সুপ্রিয়া সুলে অভিযোগ তুললেন, বিজেপি পরিচালিত এনডিএ সরকারের আমলে রাজ্যের আইনশৃঙ্খলা ঠিক কীভাবে ভেঙে পড়েছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে শরদ পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলে অভিযোগ করেন। এই ঘটনার তদন্ত করছে পুণে পুলিশ। আগামী ২০ নভেম্বর এক দফায় বিধানসভা নির্বাচনের আগে এখন মহারাষ্ট্র জুড়ে চলছে ভোট প্রচার।

পুণের উড়ালপুলে বন্দুক হাতে বাইকে এক ব্যক্তি

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Nov 01, 2024 04:25 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).