Bangladesh Unrest: সরকার বিরোধী গণআন্দোলনে জ্বলছে বাংলাদেশ, মেঘালয়ে জারি নাইট কার্ফু
রেল, সড়ক, বিমান সমস্ত পথেই পদ্মপারের দেশটিকে আপাতত বিচ্ছন্ন করেছে ভারত।
সরকার বিরোধী গণআন্দোলনে ফুঁসছে গোটা বাংলাদেশ (Bangladesh Unrest)। রাতারাতি প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেন শেখ হাসিনা (Sheikh Hasina)। বোন রেহানাকে নিয়ে এক কাপড়ে দেশ ছেড়ে পালান তিনি। সরকার পড়ে যাওয়ায় বাংলাদেশে সেনার অধীনে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। রেল, সড়ক, বিমান সমস্ত পথেই পদ্মপারের দেশটিকে আপাতত বিচ্ছন্ন করেছে ভারত। অশান্ত প্রতিবেশী দেশের পরিস্থিতি বিবেচনা করে মেঘালয়ের (Meghalaya) সীমান্ত এলাকায় জারি করা হল নাইট কার্ফু। বাংলাদেশ এবং মেঘালয় সীমান্তে অনির্দিষ্টকালের জন্যে নাইক কার্ফু জারি থাকার কথা ঘোষণা করলেন উপমুখ্যমন্ত্রী।
বাংলাদেশ-মেঘালয় সীমান্ত এলাকায় নাইট কার্ফু...
Meghalaya imposes night curfew along its border with Bangladesh amid turmoil in neighbouring country: Deputy CM
— Press Trust of India (@PTI_News) August 5, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 05, 2024 08:36 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

