Bangladesh Quota Movement: কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ ছাড়ছেন ভারতীয় পড়ুয়ারা, ত্রিপুরা সীমান্ত দিয়ে স্থলপথে দেশে ফিরলেন শিক্ষার্থীরা (দেখুন ভিডিও)
গত কয়েক সপ্তাহ ধরে চলা কোটা বিরোধী আন্দোলনে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০।শুক্রবার রাত থেকে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করেছে শেখ হাসিনা সরকার। গোটা দেশে কার্ফু জারি করে সেনা নামানোরও নির্দেশ দিয়েছে সরকার।
বাংলাদেশে ছাত্র আন্দোলন এর পরিস্থিতি গত কয়েকদিনে ক্রমশ খারাপের দিকে গিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে চলা কোটা বিরোধী আন্দোলনে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০০।শুক্রবার রাত থেকে আরও কড়া পদক্ষেপ গ্রহণ করেছে শেখ হাসিনা সরকার। গোটা দেশে কার্ফু জারি করে সেনা নামানোরও নির্দেশ দিয়েছে সরকার।এই পরিস্থিতিতে দলে দলে ভারতীয় পড়ুয়ারা বাংলাদেশ ছাড়ছেন। ত্রিপুরার আগরতলার কাছে আখুড়া সীমান্ত দিয়ে দেশে ফিরেছে বাংলাদেশে অধ্যয়নরত বিপুল সংখ্যক ভারতীয় শিক্ষার্থী। বিমানের টিকিট না পেয়ে স্থলপথেই বাড়ি ফিরছেন তাঁরা।ইতিমধ্যেই বাংলাদেশের ভারতীয় দূতাবাসের তরফ থেকেও সতর্কবার্তা দেওয়া হয়েছে ভারতীয়দের। খোলা হয়েছে হেল্পলাইন নম্বরও।
VIDEO | A large number of Indian students studying in #Bangladesh returned home on Friday by the land route through Agartala city in Tripura.
They came back to escape the deteriorating law and order situation in the neighbouring country following a wave of student protests… pic.twitter.com/S7maRKcAen
— Press Trust of India (@PTI_News) July 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jul 20, 2024 08:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

