Bakrid 2024: দেশজুড়ে ঈদ উদযাপন, দিল্লির জামা মসজিদ মানুষের ঢল, দেখুন ভিডিয়ো

সকাল থেকেই দেশের নানা মসজিদে নামাজ পড়তে ভিড় জমিয়ছেন মানুষজন। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে তাঁরা ভাগ করে নিচ্ছেন ঈদের খুশি। সকাল থেকেই খুলে দেওয়া হয়েছে দিল্লির বিখ্যাত জামা মসজিদের (Jama Masjid) দরজা।

Bakrid 2024: দেশজুড়ে ঈদ উদযাপন, দিল্লির জামা মসজিদ মানুষের ঢল, দেখুন ভিডিয়ো

নয়াদিল্লিঃ আজ, সোমবার দেশজুড়ে পালিত হচ্ছে ঈদ উল আদাহ (Bakrid 2024)। ইসলাম (Islam) ধর্মাবলম্বীদের পবিত্র এই অনুষ্ঠানকে ঘিরে সাজো সাজো রব দেশের নানান প্রান্তে। সকাল থেকেই দেশের নানা মসজিদে নামাজ পড়তে ভিড় জমিয়ছেন মানুষজন। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে তাঁরা ভাগ করে নিচ্ছেন ঈদের খুশি। সকাল থেকেই খুলে দেওয়া হয়েছে দিল্লির বিখ্যাত জামা মসজিদের (Jama Masjid) দরজা। ভোরবেলা থেকেই সেখানে পা রাখার উপায় নেই। মসজিদ চত্বরে একসঙ্গে লক্ষ-লক্ষ মানুষ মিলে নামাজ পড়ছেন সেখানে। বড়দের হাত ধরে মসজিদে হাজির কচিকাঁচারাও। একে অপরকে বুকে টেনে নিয়ে চলছে খুশির ঈদ উদযাপন।

দেখুন ভিডিয়ো

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 17, 2024 09:09 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).