Bahuda Rath Yatra: রথযাত্রার নবম দিনে গুন্ডিচা মন্দির থেকে শুরু হবে বহুদা রথযাত্রা, মন্দিরে ভক্তদের ভিড় সামলাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার (দেখুন ভিডিও)

গুন্ডিচা মন্দিরে নয় দিনের দীর্ঘ অবসর কাটানোর পর শ্রী ক্ষেত্রের তিন পবিত্র মূর্তি ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান জগন্নাথ আজ পুরীতে তাদের আবাস শ্রীমন্দিরে ফিরে আসবেন।

Bahuda Rath Yatra: রথযাত্রার নবম দিনে গুন্ডিচা মন্দির থেকে শুরু হবে বহুদা রথযাত্রা, মন্দিরে ভক্তদের ভিড় সামলাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার (দেখুন ভিডিও)
Bahuda Rath Yatra morning visPhoto Credit: Twitter@ANI

আজ জগন্নাথদেবের রথযাত্রার নবম দিনে গুন্ডিচা মন্দির থেকে পুরীর জগন্নাথ মন্দির  পর্যন্ত শুরু হবে বহুদা রথযাত্রা বা  উলটো রথযাত্রা বা  'রিটার্ন কার ফেস্টিভ্যাল' । গুন্ডিচা মন্দিরে নয় দিনের দীর্ঘ অবসর কাটানোর পর শ্রী ক্ষেত্রের তিন পবিত্র মূর্তি ভগবান বলভদ্র, দেবী সুভদ্রা এবং ভগবান জগন্নাথ আজ পুরীতে তাদের আবাস শ্রীমন্দিরে ফিরে আসবেন।  ওড়িয়া ভাষায় 'বাহুদা' মানে 'প্রত্যাবর্তন'। বহুদা যাত্রা  সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুরীতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রথযাত্রার মত উলটো রথ যাত্রাতেও ভক্তদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে মন্দির চত্বর। দেখুন সেই ভিডিও-

 

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jun 28, 2023 10:36 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).