Badlapur News: স্কুল পড়ুয়াদের যৌন হেনস্থার প্রতিবাদে বদলাপুর বনধ রুখতে পুলিশের এলোপাথাড়ি লাঠিচার্জ
বদলাপুরের এক নামী ইংরাজী মাধ্যম স্কুলের দুই পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে সেই স্কুলেরই এক সাফাই কর্মীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চোটে যায় অভিভাবকেরা।
স্কুলের মধ্যে দুই পড়ুয়াকে যৌন হেনস্থার ঘটনায় ট্রেন থামিয়ে স্টেশন জুড়ে বিক্ষোভ। মঙ্গলবার সকাল থেকে মহারাষ্ট্রের থানের বদলাপুর স্টেশনে জমায়েত করেন ক্ষুব্ধ জনতা। ট্রেন থামিয়ে চলে দিনভোর বিক্ষোভ। বদলাপুরের এক নামী ইংরাজী মাধ্যম স্কুলের দুই পড়ুয়াকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে সেই স্কুলেরই এক সাফাই কর্মীর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চোটে যায় অভিভাবকেরা। এই ঘটনার জেরে গোটা শহরবাসী বদলাপুর স্টেশন জমায়েত করে বিক্ষোভ দেখায়। বদলাপুর স্টেশনের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পৌঁছয় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন পরিবহণ মন্ত্রী। তাও বিক্ষোভ জারি রাখে তাঁরা। এরপরেই শুরু হয় পুলিশের লাঠিচার্জ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে এলোপাথাড়ি লাঠি চালাতে শুরু করে পুলিশ।
জমায়েত সরাতে পুলিশের লাঠিচার্জ...
#WATCH | Maharashtra | Police resort to lathi-charge to disperse protestors gathered at Badlapur railway station to protest against alleged sexual assault with a girl student pic.twitter.com/sAUn6bKhp2
— ANI (@ANI) August 20, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Aug 20, 2024 06:42 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

