Baba Siddique Resigns From Congress: মহারাষ্ট্রে বড় ধাক্কা কংগ্রেসের, কংগ্রেস থেকে ইস্তফা দিলেন বাবা সিদ্দিকী (দেখুন টুইট)
শিবসেনার আধিপত্য থাকাকালীনও মহারাষ্ট্রের পশ্চিম বান্দ্রা কেন্দ্র থেকে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিন বার। ১৯৯৯, ২০০৪ এবং ২০০৯ সালে পরপর ভোটে জিতেছেন কংগ্রেসের টিকিটে।
আসন্ন লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে আরও একটি বড় ধাক্কা খেল কংগ্রেস। মিলিন্দ দেওরার পর বাবা সিদ্দিকীও কংগ্রেস থেকে ইস্তফা দিলেন।তিনি ছিলেন কংগ্রেসের ঘরের ছেলে। শিবসেনার আধিপত্য থাকাকালীনও মহারাষ্ট্রের পশ্চিম বান্দ্রা কেন্দ্র থেকে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন তিন বার। ১৯৯৯, ২০০৪ এবং ২০০৯ সালে পরপর ভোটে জিতেছেন কংগ্রেসের টিকিটে। কংগ্রেস সরকারের সময় ছিলেন মন্ত্রীও। তবে এবার সেই কংগ্রেসের সঙ্গে ৪৮ বছরের সেই সম্পর্ক ত্যাগ করলেন জনপ্রিয় এই নেতা। এক্স হ্যান্ডেলে (অধুনা টুইটার) একটি পোস্ট করেছেন তিনি। সেখানে তিনি লেখেন- আমি একজন তরুণ কিশোর হিসেবে ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছিলাম এবং গত ৪৮ বছর ধরে এই উল্লেখযোগ্য যাত্রা অব্যাহত ছিল। আজ এই মুহুর্তে আমি ভারতীয় জাতীয় কংগ্রেস পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। অনেক কিছু আছে যা আমি প্রকাশ করতে চাই কিন্তু আবার এমন কিছু জিনিস যা না বলাই ভালো।যারা এই দীর্ঘ যাত্রায় অংশ নিয়েছেন তাদের আমি ধন্যবাদ জানাই।
দেখুন সেই টুইট-
I joined the Indian National Congress party as a young teenager and it has been a significant journey lasting 48 years. Today I resign from the primary membership of the Indian National Congress Party @INCIndia with immediate effect. There’s a lot I would have liked to express…
— Baba Siddique (@BabaSiddique) February 8, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Feb 08, 2024 11:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

