Ayodhya Ram Temple: মানুষকে রুখতে পারছে না পুলিশ, নিরাপত্তা বলয় ভেঙে রাম মন্দিরের সামনে ছুটে যাচ্ছেন মানুষ
উদ্বোধনের পর থেকে রাম মন্দিরে (Ram Temple) কার্যত জনস্রোত বইতে শুরু করেছে। ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের পর রামলালা (Ramlala) দর্শনের জন্য মানুষের ভিড় উপচে পড়তে শুরু করে। মঙ্গলবার ভোর রাত থেকেও ভিড়ের দাপটে নাজেহাল নিরাপত্তা কর্মীরা। এবার দেখা গেল একেবারে অন্য ছবি মন্দিরের সামনে। রাম মন্দিরের সামনে নিরাপত্তা বলয় ভেঙে রামলালা দর্শনের জন্য এগিয়ে যেতে শুরু করেন শয়ে শয়ে মানুষ। পুলিশের নিরাপত্তা বেষ্ঠনী ভেঙে চুরমার করে মন্দিরের ভিতরে প্রবেশের চেষ্টা করেন কয়েকশ মানুষ। রামলালা দর্শনের জন্য সাধারণ মানুষকে যে কোনওভাবে আটকাতে পারছেন না নিরাপত্তা রক্ষীরা, তা কার্যত স্পষ্ট।
আরও পড়ুন: Ayodhya Ram Temple: জনস্রোত, রাম মন্দিরে আপাতত বন্ধ দর্শনার্থীদের প্রবেশ
দেখুন ভিডিয়ো...
#WATCH | Uttar Pradesh: People break through security at Shri Ram Janmabhoomi Temple in Ayodhya.
The Pran Pratishtha ceremony was done yesterday at Shri Ram Janmabhoomi Temple. pic.twitter.com/vYEANsXQkP
— ANI (@ANI) January 23, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jan 23, 2024 12:34 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

