Awas Yojana Scam: যোগীরাজ্যে অবাক কাণ্ড! প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হাতিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট ১১ গৃহবধূর

প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তিতে ৪০ হাজার টাকা করে দেওয়া হয়। জানা গিয়েছে, প্রথম কিস্তির সেই ৪০ হাজার টাকা নিয়েই প্রেমের টানে সংসার ছেড়েছেন তাঁরা, এমনটাই অভিযোগ।

Awas Yojana Scam: যোগীরাজ্যে অবাক কাণ্ড! প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হাতিয়ে প্রেমিকের সঙ্গে চম্পট ১১ গৃহবধূর
প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ যোগীরাজ্যে আজব কাণ্ড! প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojona) টাকা হাতিয়ে প্রেমিকের (Boyfriend) হাত ধরে পালিয়ে গেলেন ১১ জন গৃহবধূ (House Wife)। এই ১১ জন গৃহবধূর প্রত্যেকেই উত্তর প্রদেশের (Uttar Pradesh) মহারাজগঞ্জ জেলার বাসিন্দা। গরিব, নিম্নবিত্তদের নিজস্ব স্থায়ী আবাস নির্মাণের জন্য টাকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে । পাকা বাড়ি নির্মাণের জন্য দেওয়া সেই টাকা নিয়েই স্বামীর ঘর ছেড়েছেন এই মহিলারা। প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তিতে ৪০ হাজার টাকা করে দেওয়া হয়। জানা গিয়েছে, প্রথম কিস্তির সেই ৪০ হাজার টাকা নিয়েই প্রেমের টানে সংসার ছেড়েছেন তাঁরা, এমনটাই অভিযোগ। তাঁদের স্বামীরাই গোটা বিষয়টি সরকারি কর্তাদের জানিয়েছেন। ১১ জনের পরিবারের তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)

(The above story first appeared on LatestLY on Jul 10, 2024 01:46 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).