Sambhavi Choudhary: সর্বকনিষ্ঠ দলিত মহিলা হয়ে ভোটে দাঁড়াচ্ছেন সম্ভবী চৌধুরী
মাত্র ২৫ বছর বয়েসে লোকসভা নির্বাচনের প্রার্থী হলেন চিরাগ পাসোয়ানের দল রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি-র সম্ভবী চৌধুরী। সবচেয়ে কম বয়েসে দলিত মহিলা হিসেবে ভোটে দাঁড়ানোর নজির গড়তে চলেছেন রাজ্যের মন্ত্রী কন্যা সম্ভবী।
মাত্র ২৫ বছর বয়েসে লোকসভা নির্বাচনের প্রার্থী হলেন চিরাগ পাসোয়ানের দল রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি-র সম্ভবী চৌধুরী ( Sambhavi Choudhary)। সবচেয়ে কম বয়েসে দলিত মহিলা হিসেবে ভোটে দাঁড়ানোর নজির গড়তে চলেছেন রাজ্যের মন্ত্রী কন্যা সম্ভবী। বিহারের সমস্তিপুর লোকসভা কেন্দ্রে এলজিপি (রামবিলাস) দলের প্রার্থী সম্ভবী যদি এবার ভোটে জিতে যান তাহলে তিনিই হবেন দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ মহিলা দলিত সাংসদ।
বিজেপি-র সমর্থন থাকা, এবং সমস্তিপুর পাসোয়ান পরিবারের নিজেদের গড় হওয়ায় সম্ভবীর জয়ের সম্ভবনা উজ্জ্বল। সমস্তি-র বিরুদ্ধে অবশ্য পরিবারতন্ত্রের ফসল হওয়ার অভিযোগ উঠেছে। কারণ তাঁর বাবা হলেন জেডি (ইউ)-য়ের মন্ত্রী অশোক চৌধুরী। আবার তাঁর শ্বশুর একজন দাপুটে পুলিশ কর্তা। এতদিন সমস্তিপুরের সাংসদ ছিলেন চিরাগ পাসোয়ানের কাকার ছেলে প্রিন্স পাসওয়ান। প্রিন্সের আগে তাঁর বাবা রাম চন্দ্র পাসোয়ান সমস্তিপুর থেকে দু বার জিতেছিলেন। এসপি-র সমর্থনে কংগ্রেস এবার সমস্তিপুরে প্রার্থী দিচ্ছে।
দেখুন ছবি
At 25, LSR graduate Sambhavi Choudhary youngest Dalit woman to contest Lok Sabha polls https://t.co/0X6c8iELHi
— The Indian Express (@IndianExpress) March 31, 2024
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Mar 31, 2024 06:49 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

