Assam Flood Situation: অসমের বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ, বাড়ছে ব্রহ্মপুত্র নদের জলস্তর (দেখুন ভিডিও )
রাজ্যের হাওয়া অফিস আগামী ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। প্রথম তিন দিনের জন্য কমলা সতর্কতা এবং পরের দুদিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
গত কয়েকদিনে ভারী বৃষ্টির ফলে অসমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।যার ফলে ক্ষতির মুখে পড়েছেন ৩৪ হাজারেরও বেশি মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ১১টি জেলা। ব্রহ্মপুত্র নদ এবং আরও কয়েকটি নদীর জলস্তর ক্রমশ বাড়ছে।রাজ্যের হাওয়া অফিস আগামী ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। প্রথম তিন দিনের জন্য কমলা সতর্কতা এবং পরের দুদিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
#WATCH Assam: Water level of Brahmaputra river rises due to heavy rains in Guwahati (17.06) pic.twitter.com/B5yi5o9Zxm
— ANI (@ANI) June 18, 2023
বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে অসমের লখিমপুরে।প্রবল বর্ষার কারণে সুবানসিরি জলবিদ্যুৎ প্রকল্পে জল গার্ড ওয়াল পেরিয়ে গিয়েছে, নাওবৈচায় ভেঙেছে বাঁধ। বন্যায় বিপর্যস্ত লখিমপুর এবং ধেমাচির প্রায় ২১ হাজার মানুষের জীবন। দেখুন লখিমপুরের বর্তমান পরিস্থিতির ছবি-
#WATCH | Lakhimpur | Flood situation in Assam remains grim. Water levels rise following incessant rains (17.06) pic.twitter.com/fu87f7f6cX
— ANI (@ANI) June 18, 2023
(SocialLY brings you all the latest breaking news, fact checks and information from social media world, including Twitter (X), Instagram and Youtube. The above post contains publicly available embedded media, directly from the user's social media account and the views appearing in the social media post do not reflect the opinions of LatestLY.)
(The above story first appeared on LatestLY on Jun 18, 2023 08:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

